Speech Details Home / Speech Details
NAICHING RAKHAING
অধ্যক্ষ
Message From অধ্যক্ষ
শিক্ষা মানুষের মুক্তির পথ ও উন্নতির প্রধান হাতিয়ার। বরকল রাগীব রাবেয়া কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে এ অঞ্চলের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। বহু প্রতিকূলতা অতিক্রম করে আজ এই কলেজ এমপিওভুক্ত হয়ে সুদৃঢ়ভাবে এগিয়ে চলেছে। এ কলেজের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা ঘরে বসেই উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছে, যা একসময় কল্পনাতীত ছিল। আমি কলেজটির প্রতিষ্ঠাতা দাতা, দানবীর ড. রাগীব আলী মহোদয়, প্রতিষ্ঠাকালীন সময়ের সকল সহযোগী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং শিক্ষার্থী-অভিভাবকসহ বরকলবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের লক্ষ্য শুধুমাত্র শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞান নয়, বরং তাদেরকে সুশিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলা, যাতে তারা দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারে। বরকল রাগীব রাবেয়া কলেজ আগামী দিনে শিক্ষার আলো ছড়িয়ে দিক—এটাই আমার প্রত্যাশা। নৈচিং রাখাইং অধ্যক্ষ বরকল রাগীব রাবেয়া কলেজ